বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাহিদ ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন লেখক, বুদ্ধিজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে যান এনসিপির এই নেতা।
এ সময় নাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপি নেতারা বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অব্যাহত রাখবেন বলেও এনসিপি নেতারা আশা প্রকাশ করেন।