১৫ বছরে হয়নি, আজ হলো: রুমিন ফারহানা

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুবের লোকজন তাকে ধাক্কা দিয়েছে। তিনি আরও বলেন, ১৫ বছর ধরে দলের জন্য কাজ করেও এমন পরিস্থিতির শিকার হলেন। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আতাউল্লাহ রুমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন।