বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন সভাপতি শাহরিয়ার আলিফ, সম্পাদক তৈয়ব ইসলাম

শাহরিয়ার খন্দকার ও তৈয়ব ইসলামছবি: সংগৃহীত

বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। কমিটিতে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি ও তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দুই দিনব্যাপী কাউন্সিল শেষে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের নতুন কমিটিতে সহসভাপতির একটি এবং একটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।

কমিটির বাকি সদস্য যাঁরা

সাংগঠনিক সম্পাদক সোমা ডুমরী, সহসভাপতি জশদ জাকির, সহসাধারণ সম্পাদক সরফরাজ সানোয়ার, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক শাহ্ সম্পূর্ণ এবং প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুস্ সাকিব। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ, মিঠুন রায়, ইসরাত জাহান ইমু, হোসাইন আকাশ, সুমন রহমান ও মাহমুদুল হাসান সাইফ।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সভাপতি দিলীপ রায়।

গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেতা রণজিৎ চট্টোপাধ্যায়। উদ্বোধনী সমাবেশ শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়।