নৌকার বিজয় ঠেকানো যাবে না: এ আরাফাত

ঢাকা–১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভাষানটেক ১ নম্বর বস্তিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা–১৭ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেন, তাঁর আসনে নৌকা মার্কার ভোটার অনেক। সব ভোটারকে কেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না।

ঢাকার ভাষানটেক ১ নম্বর বস্তিতে গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

বিরোধী দল বিএনপির সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘বিএনপি হরতাল-অবরোধের নামে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ করে জনগণকে পুড়িয়ে হত্যা করছে। ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে।’

মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, ‘মানুষ বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে।’ বিএনপি–জামায়াতকে ‘জনবিচ্ছিন্ন সন্ত্রাসী দল’ বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত গত জুলাইয়ের উপনির্বাচনে ঢাকার গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।