১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন ঢাকায় উত্তর ও দক্ষিণ সিটিতে দুটি পদযাত্রা হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামলীতে পদযাত্রা কর্মসূচি থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।