আওয়ামী লীগ ঢাকায় ‘শান্তি সমাবেশ’ করবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ আবার ঢাকায় ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি নিয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ ডেকেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিরোধী দল বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করার পর থেকে পাল্টা কর্মসূচি নিয়ে আসছিল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করেছে। তবে মাঝে কিছুদিন আওয়ামী লীগ বিরোধী দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়নি।

আরও পড়ুন

তবে আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। আজ ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। ক্ষমতাসীন দলটি বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়।

আওয়ামী লীগ নেতারা বলছেন, তাঁরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন।