আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা ডাকা হয়েছে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাগুলোর নেতারা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যরা এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মতবিনিময় সভার প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি রংপুর বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা মতবিনিময় সভার বিশেষ অতিথি।