আওয়ামী লীগের সমাবেশ শুরুর সোয়া এক ঘণ্টা আগে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ
আওয়ামী লীগের সমাবেশ শুরুর সোয়া এক ঘণ্টা আগেই রাজধানীর জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট অভিমুখের সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ। বিকেল তিনটায় ক্ষমতাসীন দলটির এই সমাবেশ শুরু হওয়ার কথা।
সরেজমিন দেখা যায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটসংলগ্ন এলাকায় মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। বেলা দেড়টার দিকে রূপগঞ্জ থেকে একটি মিছিল আসার পর সভামঞ্চের সামনেই চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এরপর বৃষ্টি শুরু হলে সমাবেশে আসা নেতা-কর্মীদের একাংশ বায়তুল মোকাররম মসজিদে গিয়ে অবস্থান নেন।
বেলা পৌনে দিকে দুইটার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশের সড়ক হয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে দেখা যায়।
‘বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।