জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ ৪ ফেব্রুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।

 আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য