আওয়ামী লীগের মিছিলে যাওয়ায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবদল

আওয়ামী লীগ আয়োজিত মিছিলে অংশ নেওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার তাঁদের বহিষ্কার করা হয়।
আজীবন বহিষ্কৃত দুই যুবদল নেতা হলেন নগরের লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল কবির ও সদস্য লোকমান হোসেন।

বিষয়টি নিশ্চিত করে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য যুবদলের ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।