আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা ১৯ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সভা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।