আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা
ছবি: বাসসের সৌজন্যে

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতা–কর্মীরা। আজ বুধবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিসহ অন্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার চার দিন পর ২৪ আগস্ট তিনি মারা যান।