বিএনপির সমাবেশে পুলিশের হামলার নিন্দা এবি পার্টির, হরতালে সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার রাজধানীতে ফকিরাপুল এলাকায় গণতন্ত্র সমাবেশ করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঢাকা, ২৮ অক্টোবর
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ডাকা গণতন্ত্র সমাবেশের সময় পুলিশের হামলা, গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবি পার্টি । একই সঙ্গে বিএনপির ডাকা আগামীকালের হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টি এই নিন্দা ও সমর্থনের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবি পার্টি আয়োজিত গণতন্ত্র সমাবেশ চলাকালে বেলা সোয়া দুইটার দিকে অতর্কিতে পল্টন মোড় থেকে একের পর এক সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। তারা বিএনপির কর্মীদের ওপর নির্বিচারে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এ সময় বিএনপির কর্মীদের পাশাপাশি এবি পার্টির অনেক নেতা-কর্মী আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় রাজধানীর বিজয়-৭১ চত্বরে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে গণতন্ত্র সমাবেশ শুরু হয়। দলের সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার,  তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভুইয়া প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন
আরও পড়ুন