আ.লীগের মিছিলে ককটেল, ৬ জন আটক
রাজধানীর শ্যামলীতে শিশুমেলার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে, যাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি জানান, আটককৃত ব্যক্তিরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতা বিন ইয়ামিনের অনুসারী। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।