আগামী নির্বাচনেও কালোটাকার দৌরাত্ম্য থাকবে, শঙ্কা আসিফের
জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোলটেবিল বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগামী নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ১০-২০ কোটি টাকা ছাড়া সংসদ নির্বাচন করা কঠিন। জুলাই অভ্যুত্থানের এই নেতা জানান, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি এবং তাদের সিদ্ধান্তেও ভুল ছিল।