আগামীকাল ঘোষণা হতে পারে নির্বাচনের রোডম্যাপ
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, কর্মপরিকল্পনা চূড়ান্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সম্ভবত আগামীকালই রোডম্যাপ প্রকাশ করা হবে। আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কাছে সাধারণ ডায়েরি করা হয়েছে।