আখতারের ওপর হামলা: শাস্তির দাবি এনসিপির

নিউইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে হেনস্তা করা ও তাঁর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এনসিপি। দলটির অভিযোগ, নিউইয়র্কের বিমানবন্দরে আখতার হোসেনকে নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন। তারা এ ঘটনার তদন্ত ও কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছে।