আলোচনা করে মতৈক্যে পৌঁছানোর দায়িত্ব দলগুলোর

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সে জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।