আলোচনায় থাকা প্রার্থীরা কেমন করলেন
এবারের নির্বাচনে প্রচারের আগে–পরে মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মাঠপর্যায়ের সমাবেশ—সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। কারও বক্তব্য ভাইরাল হয়েছে। কারও কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রাথমিক ফল বিশ্লেষণ বলছে, আলোচনায় থাকা প্রার্থীদের বেশির ভাগই সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকে। আবার কেউ কেউ জিতেছেনও।