আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকাল আটটায় তোলা

ভোট দিয়েই জয়ের আশা প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যার দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন নাহিদ ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘১১–দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি।’