‘আপনার হাতে আর সময় নেই’, রাতেই বার্তা
সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, ৪ আগস্ট রাতে একপর্যায়ে সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান শেখ হাসিনার সঙ্গে আলাদা করে কথা বলেন, শেখ রেহানা ছিলেন তখন। সেনাপ্রধানের বক্তব্য ছিল অনেকটা এমন—‘স্যার, আপনার হাতে আর সময় নেই।’ তিনি শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধানের পথ খোঁজার পরামর্শও দিয়েছিলেন।