আসিফ মাহমুদ: অন্তর্বর্তী সরকারে কিচেন কেবিনেট ছিল

সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে, ২৬ মে ২০২৬ছবি: এনসিপির সৌজন্যে

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ওই সরকারে একটি ‘কিচেন কেবিনেট’ ছিল, যার সদস্য তিনি ছিলেন না। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ৭ সদস্যের এই কিচেন কেবিনেটের কথা উল্লেখ করেছিলেন। তারপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।