আসন সমঝোতা নিয়ে কৌশলী অবস্থান জামায়াতের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে দলটি। ইসলামী আন্দোলনসহ সমমনা সাতটি দলকে নিয়ে পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর একধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে। পাশাপাশি ‘এক আসনে এক প্রার্থী’—এই নীতিকে ভিত্তি করে দলগুলো আসনভিত্তিক জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে।