অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের অনুমোদন হচ্ছে না

জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই করে তাদের সুপারিশ সংসদে উত্থাপন করেছেফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি চলতি সংসদ অধিবেশনে অনুমোদন হচ্ছে না। বিশেষ কমিটি ৪টি বাতিলের এবং ১৬টি পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন বিল আনার সুপারিশ করেছে। বাতিল হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ। দুদক, মানবাধিকার, গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ পরবর্তীতে আসবে। জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি অধ্যাদেশসহ ৯৮টি হুবহু ও ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। ২০টি অধ্যাদেশে জামায়াতে ইসলামী ভিন্নমত দিয়েছে।