রিমান্ড শেষে কারাগারে মহিলা দল নেত্রী সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ
ছবি: সংগৃহীত

রিমান্ড শেষে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

দুই দিন রিমান্ডে নিয়ে সুলতানাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে তাঁকে আজ বুধবার আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সুলতানা আহমেদ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ ও বিচার বিভাগ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

৬ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সুলতানাকে র‍্যাব-৩-এর একটি দল আটক করে। পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তাঁর সাত দিন রিমান্ড আবেদন করে পল্টন থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুলতানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।