অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বেশি ঢাকায়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৮ হাজার ৭৪৬টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ২ হাজার ৬৭৫টি। আর সিলেট বিভাগে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা সবচেয়ে কম। সেখানে এমন কেন্দ্র রয়েছে ৪৫৭টি।