ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি সৈকত আরিফ, সাধারণ সম্পাদক ফারহানা
সম্মেলন শেষে সৈকত আরিফকে সভাপতি ও ফারহানা মানিক মুনাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সংগঠনটির দুই দিনব্যাপী ১৪তম কেন্দ্রীয় কেন্দ্রীয় সম্মেলন শেষে একটি সদস্য পদ খালি রেখে ২৫ সদস্যের এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ফাতেমা রহমান ও মোহাব্বত হোসেন। সহসাধারণ সম্পাদক হয়েছেন জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরমানুল হক ও আলামিন রহমান।
এ ছাড়া অর্থ সম্পাদক নাসিম খান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক পলাশ দে, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সজীব হোসেন এবং স্কুলবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাদিম সিনা।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফাতেমা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড।