বদলে যেতে পারে গণতান্ত্রিক ছাত্রসংসদের নাম

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের নেতারা

ডাকসু নির্বাচনে ভরাডুবির পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদকে নাম পরিবর্তনসহ কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে। ২৮টি পদের একটিতেও জিততে পারেনি সংগঠনটি। অভ্যন্তরীণ কোন্দল, অভিজ্ঞতার অভাব ও প্রচারের দুর্বলতাকে পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ে গঠিত এই ছাত্রসংগঠনটিকে ঢেলে সাজানোর কথা ভাবা হচ্ছে। প্রয়োজনে নামের শেষে ‘শক্তি’ যুক্ত করা হতে পারে।