স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে আবদুল মঈন খানকে দেখতে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: বঙ্গভবনের সৌজন্যে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

কার্ডিওলজিস্ট অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক রাষ্ট্রপতিকে মঈন খানের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।