ভিডিও ভাইরাল: জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল

গাজী নজরুল ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। আমির শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত বৈঠকে গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়।