ভোটের হার: বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%

লাইনে দাঁড়িয়ে ভোটাররা, অপেক্ষা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ারফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার জানিয়েছে নির্বাচন কমিশন। ২৯০ আসনে প্রার্থী দিয়ে বিএনপি ধানের শীষে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে। ২২৭ আসনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১.৭৬%। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩.০৫% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে। গত তিন সংসদের বিরোধী দল জাপা লাঙ্গল প্রতীকে ০.৮৯% ভোট পেয়েছে।