বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।