বিস্তৃত হচ্ছে এনসিপি
জাতীয় রাজনীতিতে অবস্থান মজবুতের লক্ষ্যে পেশাভিত্তিক অঙ্গনগুলোতে ছড়াতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দলটি এরই মধ্যে দুটি সহযোগী ও দুটি অঙ্গসংগঠন গড়ে তুলেছে। অচিরেই আরও দুটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে। এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় শ্রমিক শক্তি এবং অঙ্গসংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি ও জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ এরই মধ্যে হয়েছে। অপেক্ষায় আছে জাতীয় কৃষক শক্তি ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।