ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা এগিয়ে
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টির ফলাফলে তিনি হাঁস প্রতীকে ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এখানে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।