বড় আন্দোলনে নামার লক্ষ্য জামায়াতসহ ১১ দলের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলে ১১-দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগোচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। ১১–দলীয় ঐক্যের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান কর্মসূচি মূলত জনমত গঠন ও সাংগঠনিক প্রস্তুতির ধাপ। মাঠের পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া মূল্যায়ন করে আগামী ধাপে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার আলোচনা রয়েছে।