গুমের শিকার ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে বিএনপি: আমিনুল হক

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহায়তা তুলে দেন। ঢাকা, ৮ জুন ২০২৫ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুমের শিকার ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি উপহার পৌঁছে দেন।

ঈদুল আজহার পরদিন রোববার রাজধানীর পল্লবীতে চব্বিশের গণ-অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবনের বাসায় যান আমিনুল হক। এ ছাড়া ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পল্লবীর বাসায়ও যান তিনি। এ সময় দুই পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে তারেক রহমানের পক্ষ থেকে তাঁদের আর্থিক সহায়তা দেন।

শেষে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দল পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন আমিনুল হক। এ সময় বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচারের হাতে গুম–খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত হওয়া প্রতিটি শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।