বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর শিবির প্যানেলের নির্বাচিত নেতারা

রাজধানীর রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া-মোনাজাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে এই নেতারা প্রথমে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া-মোনাজাত করেন। এরপর তাঁরা রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ এই প্যানেলের অন্য জয়ী নেতারা উপস্থিত ছিলেন।