ছাত্রলীগের ভোট শিবিরে, অভিযোগ আব্বাসের

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ছাত্রশিবির আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিয়ে ডাকসু নির্বাচনে জিতেছে। চট্টগ্রাম নগরীতে আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি বলেন, জামায়াতের এত ভোট পাওয়ার হিসাব মেলে না। তিনি আরও বলেন, বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান নেই। ডাকসুর নবনির্বাচিত কমিটিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান তিনি।