নতুন রাষ্ট্রপতি রাজনৈতিক সংকট সমাধানে ভূমিকা রাখবেন, আশা গণতন্ত্র মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের ঈদ–পরবর্তী চা-চক্র অনুষ্ঠিত হয়। চা-চক্র শেষে সাংবাদিকদের নেতারা বলেন, নতুন রাষ্ট্রপতি বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করছেন।

আগামী দিনের আন্দোলনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপ দিতে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। অচিরেই রাজপথে তার প্রতিফলন দেখা যাবে।

আরও পড়ুন

চা-চক্রে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন