চট্টগ্রামে সংসদ সদস্য হতে বাবার পথে সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির প্রয়াত ৬ নেতার ৭ সন্তান মনোনয়ন পেতে চান। স্থানীয় বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন, মনোনয়ন কি পারিবারিক সম্পত্তি? তাঁদের মতে, এতে ত্যাগী কর্মীরা বঞ্চিত হন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ইস্রাফিল খসরু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাঈদ আল নোমান, শাকিলা ফারজানা, হুম্মাম কাদের চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী।