ডাকসু নির্বাচন: ছুটি কমল

জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন (মাঝে)। আজ বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী সিনেট ভবনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি কমানো হয়েছে। শুধুমাত্র ভোটের দিন, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ৭, ৮ ও ১০ সেপ্টেম্বর যথারীতি ক্লাস চলবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন জানান, বুথের সংখ্যা বৃদ্ধি করে ৭১০ করা হয়েছে এবং ভোট গ্রহণের সময় ৮ ঘণ্টা করা হয়েছে। আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।