ডাকসু নির্বাচন: কারচুপির অভিযোগ আবিদসহ দুই প্রার্থীর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদলসহ দুটি প্যানেল। টিএসসি কেন্দ্রে ফল প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ এনে ছাত্রদল–সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও ছাত্র সংসদের স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম বিক্ষোভ করেন। শিবির কর্মীদের ভোট গণনা দেখার সুযোগ দেওয়া হলেও তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।