ডাকসু: রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি

প্রতীকী ছবি

ডাকসু নির্বাচনে শিবিরের সমর্থনপুষ্ট জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আলী হোসেন নামের এক শিক্ষার্থী ফেসবুকে এই হুমকি দেন। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ অনেকে এর নিন্দা জানিয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা সামিনা লুৎফা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।