ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

আসন্ন ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ৬২ জন নারী। মঙ্গলবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানান। প্রার্থিতা প্রত্যাহার ও বাতিল শেষে এই তালিকা প্রকাশ করা হয়। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জনসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।