ডাকসুতে জগন্নাথ হলে কে কত ভোট পেলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলে সহসভাপতি (ভিপি) পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। এই কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থীরা সবচেয়ে কম ভোট পেয়েছেন।