ঢাবি নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ববি হাজ্জাজফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করেছেন। 'SameerScane' পডকাস্টে ঢাবিকে কোচিং সেন্টার তুলনা করে ব্যাপক সমালোচনার মুখে তিনি এ পদক্ষেপ নেন। প্রতিমন্ত্রী জানান, তার ব্যক্তিগত মতামত ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং উদ্দেশ্য ছিল ঢাবিকে বিশ্বমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। উচ্চশিক্ষা খাতে গবেষণার অভাব, রাজনৈতিক বিবেচনা ও চৌর্যবৃত্তির সমালোচনা করলেও, তিনি ঢাবির ঐতিহ্য ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধার কথা ব্যক্ত করেন।