ঢাবির হলে ছাত্রদলকে মনোনয়নপত্র সংগ্রহে বাধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদলের নেতারা মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হলে সব দলের জন্য সমান সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল। তারা ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সেখানে মব সৃষ্টির মাধ্যমে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে।