ঢাবিতে ছাত্রীকে গণধর্ষণের হুমকি তদন্তে ২ কমিটি

ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলন করে ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনা তদন্তে দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করার কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনেছবি: প্রথম আলো

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি কমিটি গঠন করেছে। প্রক্টর কার্যালয় তিন সদস্যের এবং ডাকসু নির্বাচন কমিশন দুই সদস্যের কমিটি গঠন করেছে। হাইকোর্ট ওই ছাত্রীর রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন। এরপর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেন। শিক্ষক নেটওয়ার্ক ও ছাত্রদল এর প্রতিবাদ জানিয়েছে এবং হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।