ঢাকা-৬ আসনে ইশরাকের জয়
ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন। শুক্রবার রাত সাড়ে ৪টায় রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। ২,৯২,২৮১ ভোটারের মধ্যে ৪৮% (১,৩৯,৩৮৮ জন) ভোট পড়ে, যার ২,২০৯টি বাতিল হয়।