ঢাকার ৭ ফাঁকা আসন: কী চিন্তা বিএনপিতে

ঢাকার ২০টি আসনের মধ্যে ফাঁকা রাখা ৭টিতে প্রার্থিতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এ ক্ষেত্রে জোট ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে। এ রকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি। আরেকটি আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতার কথা ভাবা হচ্ছে। বাকি চারটি আসনে দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি বিএনপি।